No title

এমএস এক্সেল (MS Excel) ফাংশন: SUM, AVERAGE, MAX ও MIN এর ব্যবহার - এইচএসসি (বিএমটি) জব রিপোর্ট । Subject: Computer Office Application-2

ms excel sim average max min functions

আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ এর ব্যবহারিক ক্লাসে আজকে আমরা মাইক্রোসফট এক্সেল বা স্প্রেডশিট প্রোগ্রামের সবচেয়ে প্রয়োজনীয় চারটি ফাংশন নিয়ে আলোচনা করবো। গাণিতিক হিসাব-নিকাশ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য এই ফাংশনগুলো জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। নিচে তোমাদের ব্যবহারিক খাতার জন্য পূর্ণাঙ্গ রিপোর্টটি দেওয়া হলো।

জব রিপোর্ট নং: ০১

জবের নাম: ওয়ার্কশিটে গাণিতিক ফাংশন (SUM, AVERAGE, MAX ও MIN) এর ব্যবহার।


১. উদ্দেশ্য (Objectives):

এক্সেল ওয়ার্কশিটে ডাটা এন্ট্রি করতে শেখা।


ফাংশন ব্যবহার করে যোগ (SUM) ও গড় (AVERAGE) নির্ণয় করা।


ডাটা থেকে সর্বোচ্চ (MAX) ও সর্বনিম্ন (MIN) মান খুঁজে বের করা।


২. প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ:

একটি পার্সোনাল কম্পিউটার।


মাইক্রোসফট এক্সেল (MS Excel) সফটওয়্যার।


কিছু কাল্পনিক ডাটা (যেমন: কয়েকজন ছাত্রের প্রাপ্ত নম্বর)।


৩. কার্যপদ্ধতি (Procedure):

আমরা ল্যাবে নিচের ধাপগুলো অনুসরণ করে কাজটি সম্পন্ন করেছি:


ধাপ-১ (ডাটা এন্ট্রি): প্রথমে এক্সেল ওপেন করে একটি নতুন ওয়ার্কশিটে কলাম 'A'-তে নাম এবং কলাম 'B'-তে কিছু নম্বর টাইপ করি।


ধাপ-২ (SUM ফাংশন): মোট যোগফল বের করার জন্য নিচের সূত্রটি ব্যবহার করি: =SUM(B2:B10) এবং 'Enter' চাপি।


ধাপ-৩ (AVERAGE ফাংশন): প্রাপ্ত নম্বরের গড় বের করার জন্য এই সূত্রটি লিখি: =AVERAGE(B2:B10)।


ধাপ-৪ (MAX ফাংশন): তালিকার সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে আমরা =MAX(B2:B10) সূত্রটি ব্যবহার করি।


ধাপ-৫ (MIN ফাংশন): সবচেয়ে ছোট সংখ্যাটি খুঁজে পেতে =MIN(B2:B10) সূত্রটি প্রয়োগ করি।


ধাপ-৬ (শিক্ষককে দেখানো): ফলাফলগুলো সঠিকভাবে আসার পর ওয়ার্কশিটটি শিক্ষককে দেখাই।


৪. পর্যবেক্ষণ ও ফলাফল:

এক্সেল ফাংশন ব্যবহার করে খুব সহজেই বড় বড় হিসাব নির্ভুলভাবে করা সম্ভব হয়েছে। প্রতিটি ফাংশন তার নির্দিষ্ট কাজ অনুযায়ী সঠিক ফলাফল প্রদর্শন করেছে।


৫. সতর্কতা:

ফাংশন লেখার শুরুতে অবশ্যই সমান ( = ) চিহ্ন দিতে হবে, অন্যথায় এটি কাজ করবে না।


সেলের রেঞ্জ (যেমন: B2:B10) সঠিকভাবে সিলেক্ট করতে হবে।


শিক্ষার্থীদের জন্য বিশেষ টিপস:

ব্যবহারিক খাতার সাদা পাতায় তোমরা একটি এক্সেল শিটের ঘর (Row & Column) এঁকে তাতে এই ফাংশনগুলো এবং ফলাফলগুলো পেনসিল দিয়ে ছক আকারে লিখে দিবে।


HSC BMT, MS Excel, Excel Functions, Practical Job, Computer Office Application-2

Post a Comment (0)
Previous Post Next Post