Present Indefinite Tense Learn: সম্পূর্ণ গাইড | SSC-HSC & Spoken English Examples
আমি Tense পারি না বা বুঝি না । অথবা অনেক সময় বুঝি কিন্তু মনে রাখতে পারি না। এমনকি How to use each tense, I don't know. Ok, কোন ভয় পেও না। আমরা পর্যায়ক্রমে present indefinite tense থেকে future perfect continuous - সকল ‘কাল’ অতি সহজেই শিখতে পারবো।
তাই দেরি না করে এসো All tense learning journey শুরু করি।
![]() |
| Present Indefinite Tense Examples |
১. Present Indefinite Tense কি?
Present Indefinite Tense (Simple Present) হলো English tense যা আমরা ব্যবহার করি নিয়মিত অভ্যাস, চিরন্তন সত্য, এবং দৈনন্দিন সাধারণ সত্য বোঝাতে। এটি দ্বারা আমাদের বর্তমান সময়ের সচারচর ঘটনার বা বিভিন্ন activities এর প্রকাশকে বোঝায়।
ম্যাজিক ফর্মুলা: তুমি শুধু এটি মনে রাখো:-
Habit / Universal Truth / Daily Fact = Present Indefinite
তাহলে এটির সাধারণ গঠন বা Formation বা structure কি যার মাধ্যমে আমরা বলতে বা বুঝতে পারব What tense it is. আবার আমার বা আমাদের সাধারণ কোন ঘটনাকে ইংরেজিতে write বা speak কিভাবে করতে পারবো।
Structure: Subject + V1 + (s/es) + Object +/ Extension.
I / You / We / They + Verb (base form)
He / She / It / Any singular name + Verb + s/es
২. Present Indefinite এর ব্যবহার (Uses)
অভ্যাসগত কাজ (Habitual Actions)
এমন কিছু কাজ যা আমরা আগেও নিয়মিত করেছি এখনও করি, সেটিই অভ্যাসগত কাজ বা habitual facts.
Examples:
I wake up early in the morning.
আমি ভোরবেলা ঘুম থেকে উঠি।
She drinks tea after breakfast.
সে নাস্তা খাওয়ার পর চা পান করে।
We go to school by bus every day.
আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই।
The boy sings well.
বালকটি ভালো গান করে।
চিরন্তন সত্য (Universal Truths)
Universal Truth হল এমন একটি বিষয় যা মানুষের অভিজ্ঞতা, নৈতিকতা বা জীবনের সাধারণ নিয়মের উপর ভিত্তি করে সব সময়, সব জায়গায় প্রযোজ্য, সত্য ও স্বীকৃত। অথবা যে সত্যসমূহ সময়, স্থান বা ব্যক্তি নির্বিশেষে সবসময় সত্য থাকে।
Examples:
The sun rises in the east.
সূর্য পূর্ব দিকে উঠে।
Water boils at 100°C.
পানি ১০০ ডিগ্রী সেলসিয়াসে ফোটে।
Ice melts in hot weather.
বরফ গরম আবহাওয়ায় গলে।
দৈনন্দিন সাধারণ ঘটনা (Daily Life / General Facts)
দৈনন্দিন সাধারণ ঘটনা বা General facts হল আমরা আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে যা সচরাচর করে থাকি।
Examples:
I like hot coffee in the morning.
আমি সকালে গরম কফি পছন্দ করি।
She lives in a small village.
সে একটি ছোট গ্রামে বাস করে।
We buy vegetables from the market.
আমরা বাজার থেকে শাক-সবজি ক্রয় করি।
৩. Present Indefinite এর নিয়ম (Rules / Structures)
৩.১ Positive Sentence (Affirmative)
Subject + Base Verb (+ s/es for he/she/it/any singular name) + Object + Extension
Example:
He reads English books every night.
সে প্রতি রাতে ইংরেজি বই পড়ে।
Laboni enjoys English movies.
লাবনী ইংরেজি সিনেমা উপভোগ করে।
৩.২ Negative Sentence
Subject + do/does + not + Base Verb
Examples:
I do not like coffee.
আমি কফি পছন্দ করি না।
He does not play football.
সে ফুটবল খেলে না।
Alin does not watch TV.
এলিন টিভি দেখে না।
৩.৩ Question Sentence
Do/Does + Subject + Base Verb?
Examples:
Do you like English?
তুমি কি ইংরেজি পছন্দ কর?
Does he go to school every day?
সে কি প্রতিদিন স্কুলে যায়?
Does Alin watch TV?
৪. Spoken English Practice – Present Indefinite
৪.১ Habit / Daily Routine
আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি → I practice English every day.
সে রাতে বই পড়ে → He reads books at night.
৪.২ Universal / Permanent Truths
পানি ১০০°C-এ ফুটে → Water boils at 100°C.
সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় → The sun rises in the east.
৪.৩ General Facts / Daily Life
আমি বাজার থেকে সবজি কিনি → I buy vegetables from the market.
তারা খেলাধুলা করতে মাঠে যায় → They go to the field to play.
💡 Tip: মনে রাখো – যদি কাজটা সবসময় হয় বা সত্য হয়, Present Indefinite tense ব্যবহার করো।
৫. Quick Trick – ১০ সেকেন্ডে মনে রাখার ফর্মুলা
Always / Habit / Daily / Universal = Present Indefinite
He/She/It → Verb + s/es, অন্য সব subject → Verb (base form)
৬. FAQs – SSC/HSC Friendly
Q1: I play vs He plays – কখন s/es লাগবে?
A: শুধুমাত্র He/She/It জন্য।
Q2: Negative sentence বানাতে কি করতে হবে?
A: do/does + not + base verb।
Q3: Question sentence বানাতে কি করতে হবে?
A: do/does + subject + base verb?
৭. Conclusion
Present Indefinite tense হলো English এর foundation tense।
Habit, universal truth বা daily fact মনে রাখলেই সহজে লিখতে ও বলতে পারবে।
Practice makes perfect – প্রতিদিন ৫টা sentence লিখো এবং উচ্চারণ করো।
